১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নওরীনের ছাত্রত্ব ফিরিয়ে দিতে হাইকোর্টের আদেশ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:২৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • 308

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরীন উর্মির ছাত্রত্ব ফিরিয়ে দিতে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (৭ জুলাই) বিচারপতি ফাতিমা নাজিব ও বিচারপতি মো. হামিদুর রহমান এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, চার সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জান্নাতুল নওরীন উর্মির ছাত্রত্ব ফিরিয়ে দিতে হবে।

এর আগে ছাত্রত্ব ফিরে পাওয়ার দাবিতে জান্নাতুল নওরীন উর্মি হাইকোর্টে রিট আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ১৩ আগস্ট সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ওই বিক্ষোভে জান্নাতুল নওরীন উর্মির ওপর হামলার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুজিত বালা এবং ছাত্রলীগের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। ঘটনার বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের কাছে লিখিত অভিযোগও দেন।

আরও পড়ুন : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৩৩৭

ছাত্রত্ব ফিরে পেতে ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর উপাচার্য বরাবর আবেদন জানান নওরীন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে ৩ ডিসেম্বর একটি আইনগত নোটিশ পাঠানো হয়।

‘পরে প্রশাসন ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি তদন্ত কমিটি গঠন করে। তবে আশ্বাসের পরও আমাকে পড়াশোনার সুযোগ দেওয়া হয়নি,’ অভিযোগ করেন নওরীন।

‘আমি শুধু আমার পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু রাজনৈতিক পরিচয়ের কারণে আমাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। বহুবার অনুরোধ করেও যখন কোনো সমাধান পাইনি, তখন বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হই’, বলেন তিনি।

তার আইনজীবী মো. জিয়াউর রহমান বলেন, ‘বিচারিক আদালতের এই আদেশে আমরা সন্তুষ্ট। আশা করি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত নওরীনকে পুনরায় পড়াশোনায় অংশগ্রহণের সুযোগ দেবে।’

জান্নাতুল নওরীন উর্মি ২০১৫-১৬ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রীবিষয়ক সম্পাদক ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নওরীনের ছাত্রত্ব ফিরিয়ে দিতে হাইকোর্টের আদেশ

সর্বশেষ আপডেট : ০৬:২৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫