দেশে আবারও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আবাও একদিনে মৃত্যু হয়েছে ২ জনের। এর ফলে এ নিয়ে চলতি বছর ৫৪ জন প্রাণ হারালো। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে ৩৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও এই সময়ে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১০১) হাসপাতালে ভর্তি হয়েছে।
আরও পড়ুন : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ৪০৬
এছাড়াও গত একদিনে চট্টগ্রাম বিভাগে ৫৮ জন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫০ জন, ঢাকা বিভাগে ৪১ জন, খুলনা বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া মোট ৫৪ জন মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (২২ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ডেঙ্গুতে বরিশাল বিভাগে ১৪ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে ৫ জন করে মোট ১০ জন, খুলনা বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে দুইজন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে মোট দুইজন ডেঙ্গুতে মারা গেছেন।
ঢাকা ডেস্ক 









