১২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ফ্ল্যাট থেকে অভিনেত্রী হুমাইরার মরদেহ উদ্ধার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৫১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • 69

ছবি : সংগৃহীত

পাকিস্তানের অভিনেত্রী ও মডেল হুমাইরা আসগরের (৩২) মরদেহ  একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে, অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিএইচএ ফেজ ৬ এলাকার ইত্তেহাদ কমার্শিয়ালের একটি ফ্ল্যাটে অভিনেত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানান, ওই মডেল গত সাত বছর ধরে একাই ওই অ্যাপার্টমেন্টে থাকতেন।

তিনি ২০১৮ সালে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন, কিন্তু ২০২৪ সালে ভাড়া দেওয়া বন্ধ করে দেন বলে জানা গেছে।

৩২ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যু রহস্যের সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে, ফ্ল্যাটে তার মরদেহ দুই সপ্তাহ ধরে পড়ে ছিল।

অভিনেত্রীর এক প্রতিবেশী জানিয়েছেন, ফ্ল্যাটের মালিক জানিয়ছেন হুমাইরা আসগর ভাড়া দিতে কালক্ষেপণ করছিলেন।

পুলিশ মঙ্গলবার ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে তার লাশ দেখতে পান। ভবনের প্রতিবেশীদের সঙ্গে খুব বেশি যোগাযোগ করতেন না তিনি। তার কোনো গাড়িও ছিল না।

দক্ষিণ ডিআইজি সৈয়দ আসাদ রাজা পাকিস্তানের গণমাধ্যমকে জানিয়েছেন, ফেজ-৬ এর ইত্তিহাদ কমার্শিয়ালের একটি ফ্ল্যাট থেকে হুমাইরা আসগর আলীর মরদেহ উদ্ধার করা হয়।

গিজরি পুলিশ এক বিবৃতিতে জানান, মরদেহটি অভিনেত্রীর বলে শনাক্ত করা হয়েছে এবং দুই সপ্তাহ আগেই তার মৃত্যু হয়েছিল।

একটি স্থানীয় আদালতের আদেশে গিজরি পুলিশ ফ্ল্যাটটি খালি করতে ঘটনাস্থলে পুলিশ যায়।

আরও পড়ুন : পাঁচ বছর পর মার্কিন স্বামীকে প্রকাশ্যে আনলেন পিয়া বিপাশা

পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেন, হুমাইরা আসগরের লাশ হাসপাতালে আনা হয়েছে। লাশটি পচন অবস্থায় এসেছে।

হুমাইরা আসগর আলী আরিয়ানা টেলিভিশনের রিয়েলিটি শো ‘তামাশা ঘর’-এ অংশ নিয়েছিলেন এবং ২০১৫ সালের চলচ্চিত্র ‘জালাইবি’-তেও অভিনয় করেছিলেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফ্ল্যাট থেকে অভিনেত্রী হুমাইরার মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট : ০৯:৫১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫