০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পাঁচ বছর পর মার্কিন স্বামীকে প্রকাশ্যে আনলেন পিয়া বিপাশা

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৪:৫৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • 90

বাংলাদেশের শোবিজ অঙ্গনের আলোচিত মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা অবশেষে তার মার্কিন নাগরিক স্বামীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন। দীর্ঘদিন গোপন রাখার পর সম্প্রতি ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছেন তিনি। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে স্বামীকে সবার সামনে তুলে ধরলেন এই তারকা।

২০১৮ সালের দিকে হঠাৎ করেই দেশের শোবিজ অঙ্গন থেকে সরে যান পিয়া বিপাশা। ব্যক্তিগত কারণে দেশ ছাড়েন তিনি। একমাত্র কন্যাসন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু করেন নতুন জীবন। সেখানে গিয়ে পরিচয় হয় একজন মার্কিন নাগরিকের সঙ্গে। ধীরে ধীরে প্রেম ও পরবর্তীতে বিয়ের সম্পর্কে জড়ান তাঁরা।

এ বছরের এপ্রিল মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে পিয়া জানান, বছরের শেষদিকে স্বামীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। তবে পরিকল্পনার চেয়ে বেশ আগেই, গত ২৬ জুন বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তিনি। যদিও স্বামীর নাম-পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক পিয়া, তবে দুজনের একান্ত মুহূর্তের কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।

আরও পড়ুন : ‘ফেমিনিস্ট’ জীবনসঙ্গী চান বাঁধন

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলিতে ইতোমধ্যেই ভক্তদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। হাজারো রিঅ্যাকশন ও শুভকামনায় ভরে উঠেছে মন্তব্যের ঘর। অনেকে তাঁর নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

শোবিজে পিয়া বিপাশার যাত্রা শুরু হয় জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’-এর মাধ্যমে। শীর্ষ দশে থাকলেও হঠাৎ করেই প্রতিযোগিতা থেকে নিজেকে গুটিয়ে নেন। এরপর কাজ শুরু করেন বিজ্ঞাপনচিত্রে। নাটকে অভিষেক ঘটে তাহসানের বিপরীতে ‘দ্বিতীয় মাত্রা’ দিয়ে। এছাড়া ‘রুদ্র: দ্য গ্যাংস্টার’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তবে আলোচিত ‘রাজনীতি’ ছবিতে তাঁর অভিনয় হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত অন্য অভিনেত্রীকে দিয়ে কাজটি শেষ করা হয়।

বর্তমানে যুক্তরাষ্ট্রে বিভিন্ন পণ্যের প্রচারণা ও ব্র্যান্ড মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত পিয়া। তিনি জানান, শোবিজের পরিবেশে নিজেকে মানিয়ে নিতে না পারার কারণেই মিডিয়া থেকে সরে এসেছেন। “বাংলাদেশে ভালো লাগত না। কাজ পেতে হলে লবিং লাগত। সৎভাবে কাজ করা কঠিন ছিল,” বলেন পিয়া।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পাঁচ বছর পর মার্কিন স্বামীকে প্রকাশ্যে আনলেন পিয়া বিপাশা

সর্বশেষ আপডেট : ০৪:৫৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫