০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জানা গেল কবে থেকে মিলতে পারে রোদের দেখা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৪৭:১০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • 89

দেশজুড়ে কয়েক দিনের টানা বৃষ্টিতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জলাবদ্ধতা, যানজট আর ভোগান্তির মাঝে অপেক্ষা এখন কেবল রোদের। আশার কথা হলো—আসছে শুক্রবার (১১ জুলাই) থেকে বৃষ্টিপাত কিছুটা কমে যেতে পারে এবং সীমিত আকারে রোদের দেখা মিলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

তারা জানায়, আজ (বুধবার) রাত থেকে রংপুর বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেশের পূর্বাঞ্চলে বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে এবং বৃহস্পতিবার রাতে অনেক এলাকায় আকাশ পরিষ্কার হতে শুরু করবে।

শুক্রবার সকাল থেকে দেশের বেশ কিছু জায়গায় রোদের দেখা মিলতে পারে, যদিও কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

আরও পড়ুন : টানা বৃষ্টিতে নোয়াখালীর ১,৮০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী: আগামীকাল সকাল ৯টা পর্যন্ত রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকলেও তার মাত্রা ধীরে ধীরে কমে আসবে।

দিন ও রাতের তাপমাত্রা অনেকটা অপরিবর্তিত থাকবে।

রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে টানা বৃষ্টিতে নেমে এসেছে জলাবদ্ধতা ও যানজটের বিভীষিকা। এই পরিস্থিতিতে শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমার খবর স্বস্তির ইঙ্গিত দিচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জানা গেল কবে থেকে মিলতে পারে রোদের দেখা

সর্বশেষ আপডেট : ০৮:৪৭:১০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫