মাগুরার শ্রীপুর থেকে তিনটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রোববার (৭ জুলাই) উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার নোহাটা গ্রামের বাসিন্দা ও উপজেলা আ.লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আনিসুর রহমান কনকের বড় ভাই আওয়ামী কর্মী মিজানুর রহমান টিটো এবং একই উপজেলার তারাউজিয়াল গ্রামে বাসিন্দা ও সব্দালপুরের ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু।
আরও পড়ুন : ৪১ হাজার টাকায় বিক্রি হলো পদ্মার চার ইলিশ
যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে নাশকতা মামলার আসামি আওয়ামী কর্মী টিটোকে নোহাটা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি রিভলভার ও ৮ রাউন্ড গুলি জব্দ করা হয়।
পরে তার দেওয়া তথ্যানুযায়ী, রাত ৩টার দিকে সাচ্চুর বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি চায়না পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। এ সময় সাচ্চুকেও আটক করা হয়।
শ্রীপুর থানার ওসি মো. ইদ্রিস আলী বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হবে।
ঢাকা ডেস্ক 









