০২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মালয়েশিয়া ফেরত ব্যক্তিরা জঙ্গি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৩২:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • 69

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মালয়েশিয়া থেকে যাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে, তারা জঙ্গি নয়।

তিনি বলেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে মালয়েশিয়া সরকার তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে।

রোববার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আন্দোলনের ফলে রফতানি কার্যক্রম বাধাগ্রস্ত হয়।

কী পরিমাণ বাধাগ্রস্ত হয়েছে এবং এখন সেটি সচল রয়েছে কি না, সেটি জানার জন্যই রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন : মুরাদনগরের সেই নারীর ভিডিও ছড়ানো নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল র‌্যাব

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার পুলিশ যেটা দাবি করেছে, সে ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। মালয়েশিয়া থেকে সরকারি পর্যায়ে কোনো মেসেজ পাওয়া যায়নি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশে কোনো ধরনের জঙ্গি নেই। আপনাদের সহযোগিতায় জঙ্গি নির্মূল করা হয়েছে। আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি।

গত ১০ মাসে জঙ্গি নিয়ে কোনো তথ্য আপনারা দিতে পেরেছেন? যেহেতু জঙ্গি নাই, আপনারা তথ্য দিতে পারেননি। আগে ছিল, আপনারা তথ্য দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মালয়েশিয়া ফেরত ব্যক্তিরা জঙ্গি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ আপডেট : ১২:৩২:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫