১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আশুরা উপলক্ষে রাজধানীতে সুসংহত নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা ডিএমপির

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:১৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • 115

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীজুড়ে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলসহ সকল কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংস্থাটির ভারপ্রাপ্ত কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার জানিয়েছেন সে উপলক্ষে সুসংহত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি আশুরা ঘিরে পুলিশের সার্বিক প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন।

আরও পড়ুন : আশুরায় ডিএমপির নির্দেশনা

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার জানান, আগামী ৬ জুলাই পবিত্র আশুরা (১০ মহররম)। এর আগে ২৭ জুন থেকেই ঢাকাসহ বিভিন্ন এলাকায় শোকানুষ্ঠান চলমান রয়েছে। এই প্রেক্ষাপটে হোসেনি দালান, বড় কাটরা, মোহাম্মদপুর বিহারী ক্যাম্প, শিয়া মসজিদ, বিবিকা রওজা, মিরপুর পল্লবীসহ আশুরা পালনের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এছাড়া এসব এলাকায় সিসি ক্যামেরা নজরদারি, বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, সুইপিং টিম এবং ডিএমপির বিভিন্ন বিশেষায়িত ইউনিট প্রস্তুত থাকবে বলে জানান তিনি।

সর্ববৃহৎ তাজিয়া মিছিলটি ৬ জুলাই সকাল ১০টায় হোসেনি দালান থেকে শুরু হয়ে বকশিবাজার, লালবাগ, আজিমপুর, নীলক্ষেত, সাইন্সল্যাবরেটরি হয়ে ধানমন্ডি লেক সংলগ্ন কারবালায় গিয়ে শেষ হবে। মিছিল চলাকালীন সময়ে এই সড়কগুলোতে যানজট এড়াতে বিকল্প রাস্তা ব্যবহারের আহ্বান জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম আশুরার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি জানান, একই দিনে হিন্দু ধর্মাবলম্বীদের ‘উল্টো রথযাত্রা’ অনুষ্ঠান থাকায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এবং নিরাপত্তা নিশ্চিতে সবাইকে পুলিশি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে।

ব্রিফিংকালে শিয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, ডিএমপির যুগ্ম ও উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আশুরা উপলক্ষে রাজধানীতে সুসংহত নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা ডিএমপির

সর্বশেষ আপডেট : ০৩:১৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫