০৯:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এনআইডি কার্ডে পুরনো বা অস্পষ্ট ছবি? ঘরে বসেই এক ক্লিকে বদলে ফেলুন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • 114

বর্তমান সময়ে নাগরিক সেবা বা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় পরিচয়পত্র (NID Card) দেশের প্রতিটি নাগরিকের পরিচয়ের অন্যতম একটি দলিল। তবে অনেকের এনআইডি কার্ডে ছবিটি এতটাই অস্পষ্ট বা পুরনো যে দেখে ব্যক্তিকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এমন সমস্যায় পড়লে চিন্তার কিছু নেই—সরকার নির্ধারিত প্রক্রিয়ায় আপনি সহজেই এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করতে পারেন।

কীভাবে আপনি এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করবেন:

ধাপ ১: সংশোধন ফরম পূরণ করুন

প্রথমেই আপনাকে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম-২ পূরণ করতে হবে। ফরমটি ইলেকট্রনিক পদ্ধতিতে অনলাইনে পাওয়া যাবে। চাইলে এটি ডাউনলোড করে প্রিন্ট করে হাতে ফিলআপ করতে হবে।

গুরুত্বপূর্ণ ঘরগুলোতে যা লিখবেন:

  • নাম ও এনআইডি নম্বর
  • সংশোধনের ধরন: এখানে “ছবি” লিখবেন
  • চাহিত সংশোধিত তথ্য: “ছবি পরিবর্তন”
  • সংযুক্ত দলিল: এনআইডির ফটোকপি
  • আবেদনকারীর স্বাক্ষর, নাম, ঠিকানা ও মোবাইল নম্বর

ধাপ ২: ফি প্রদান করুন
ছবি পরিবর্তনের জন্য নির্ধারিত ফি ২৩০ টাকা। এই টাকা আপনি মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

বিকাশে পেমেন্ট করার পদ্ধতি:

  • বিকাশ অ্যাপে লগইন করুন
  • “Pay Bill” অপশনে যান
  • “NID Service” নির্বাচন করুন
  • আবেদনের ধরন: NID Info Correction
  • নির্ধারিত ফি ২৩০ টাকা প্রদান করুন
  • ফি প্রদান শেষে একটি পেমেন্ট রিসিপ্ট বা রশিদ পাবেন, সেটি সংরক্ষণ করুন

আরও পড়ুন : পুরুষের বন্ধ্যাত্বের কারণ কী, শুক্রাণু বেড়ে যায় যেসব খাবারে

ধাপ ৩: উপজেলা নির্বাচন অফিসে জমা দিন

এবার নিচের কাগজপত্রগুলো সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হোন:

  • পূরণকৃত সংশোধন ফরম-২
  • ফি পরিশোধের রশিদ
  • আপনার বর্তমান এনআইডি কার্ডের ফটোকপি
  • সেখানে আপনার নতুন ছবি তোলা হবে এবং সেটি সার্ভারে আপলোড করা হবে।

ধাপ ৪: ছবি অনুমোদন ও এসএমএস
ছবি পরিবর্তনের আবেদনটি চূড়ান্তভাবে জেলা নির্বাচন অফিস অনুমোদন করবে।
অনুমোদনের পর আপনার মোবাইলে এসএমএস আসবে। এরপর আপনি অনলাইনে নতুন ছবি সহ আপনার এনআইডির সফট কপি ডাউনলোড করতে পারবেন।

তবে মনে রাখবেন: স্মার্ট কার্ড পুনরায় পেতে হলে আপনাকে আলাদাভাবে রিইস্যু আবেদন করতে হবে।

সময়সীমা:
সাধারণত ছবি পরিবর্তনের অনুমোদন ও এনআইডির সফট কপি আপডেট পেতে সময় লাগে প্রায় ১৪ দিন বা ২ সপ্তাহ।

আপনার এনআইডির ছবিটি পরিষ্কার এবং হালনাগাদ থাকলে পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে কোনরকম জটিলতা তৈরি হয় না। তাই দেরি না করে প্রয়োজন মনে করলে আজই এই প্রক্রিয়া অনুসরণ করে ছবি পরিবর্তনের আবেদন করে ফেলুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এনআইডি কার্ডে পুরনো বা অস্পষ্ট ছবি? ঘরে বসেই এক ক্লিকে বদলে ফেলুন

সর্বশেষ আপডেট : ০২:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫