১২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দেশের ৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:২৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • 89

ছবি: সংগৃহীত

দেশের সমূদ্রবন্দরগুলো থেকে সংকেত নামিয়ে ফেলতে বললেও অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। এ ছাড়া, আজ সন্ধ্যা ৬টার মধ্যে আট জেলায় ঝড় হতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।

শনিবার (২৮ জুন) আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে, আজ সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আরো পড়ুন: ৩ হাজারের বেশি কবর খোঁড়া সেই মনু ‍মিয়া মারা গেছেন

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দেশের ৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সর্বশেষ আপডেট : ০১:২৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫