১২:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

৩ হাজারের বেশি কবর খোঁড়া সেই মনু ‍মিয়া মারা গেছেন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৩১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • 158

ছবি: সংগৃহীত

কোন ধরনের পারিশ্রমিক ছাড়াই ৩ হাজারের বেশি কবর খনন করা সেই মনু মিয়া মারা গেছেন। কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্দি ইউনিয়নের আলগা পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।

শনিবার (২৮ জুন) সকাল ১০টা ২০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে দীর্ঘদিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

কবর খুঁড়ে তিনি পার করে দিয়েছেন তার ৬৭ বছরের জীবনের সুদীর্ঘ ৪৯টি বছর। কোনো ধরনের পারিশ্রমিক কিংবা বখশিস না নিয়ে এ পর্যন্ত খনন করেছেন ৩ হাজার ৫৭টি কবর।

আরো পড়ুন: দিনের শুরুতেই এক্সপ্রেসওয়েতে ঝরল ৪ প্রাণ, আহত ১৪

দূরের যাত্রায় দ্রুত পৌঁছাতে নিজের ধানী জমি বিক্রি করে বেশ কয়েক বছর আগে কিনেছেন একটি ঘোড়া। এই ঘোড়ার পিঠে তিনি তুলে নেন তার যাবতীয় হাতিয়ার-যন্ত্র। সেই ঘোড়ায় সওয়ার হয়েই শেষ ঠিকানা সাজাতে মনু মিয়া ছুটে চলতেন গ্রাম থেকে গ্রামে। তবে সে ঘোড়াটি দুর্বৃত্তরা মেরে ফেলেন এ বছর ১৬ মে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

৩ হাজারের বেশি কবর খোঁড়া সেই মনু ‍মিয়া মারা গেছেন

সর্বশেষ আপডেট : ১২:৩১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫