১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

৭ দিনেই উধাও পেটের চর্বি, জেনে নিন কীভাবে

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:১২:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • 54

আপনার পেটের মেদ কমানো মোটেও সহজ নয়, তবে কিছু কিছু ছোট অভ্যাস বদলালেই মাত্র সাত দিনেই ফারাক দেখা যেতে পারে। সঠিক ডায়েট, ব্যায়াম ও ঘুম—এই কয়েকটি অভ্যাসেই বড় পরিবর্তন আসতে পারে আপনার শরীরে। মেদ গলে যেতে পারে খুব সহজেই।

পেটের চর্বি কমানোর যত উপায়

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথলাইনের মতে, বেশি করে পানি পান করুন। প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করলে পেটের মেদ কমতে সাহায্য করে। খাওয়ার আগে পানি খেলে ক্ষুধা কমে যায়। ফলে ক্যালোরি ইনটেকও কম হয়। দিনে অন্তত ৮-১০ গ্লাস পানি পান করাই উত্তম।

সুষম ও হালকা খাবার খান। আর পেটের মেদ কমাতে হলে প্রথমে ডায়েটে তাজা ফল, সবজি, প্রোটিন ও ভালো ফ্যাট রাখুন। প্রক্রিয়াজাত ও ভাজাভুজি খাবার এড়িয়ে চলুন। ফাইবারযুক্ত খাবার যেমন ওটস, কুইনোয়া ও সবজি খেলে পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়।

নিয়মিত ব্যায়াম করলে পেটের মেদ কমে যায়। আর পেটের মেদ কমাতে সবচেয়ে কার্যকর পন্থা হলো প্রতিদিন ব্যায়াম করা। প্রতিদিন ৩০-৪৫ মিনিট পেটের ব্যায়াম—যেমন ক্রাঞ্চেস, প্ল্যাঙ্কস, লেগ রেইজ করলে মেদ গলে যায়। এর ফলে মেটাবলিজম বাড়ে ও মাংসপেশি শক্তিশালী হয়।

আরও পড়ুন : দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে যে ভিটামিনের অভাবে

এ ছাড়া সবুজ শাকসবজি পালংশাক, মেথি, সরষে ও বথুয়ার মতো হালকা শাক ফাইবার ও মিনারেলসমৃদ্ধ খাবার খান, যা হজম ভালো রাখে এবং শরীরে অতিরিক্ত ফ্যাট জমতে দেয় না। এগুলো পেটের চর্বি কমাতে বিশেষ উপযোগী।

পর্যাপ্ত ঘুম ও স্ট্রেস কমানো জরুরি। কারণ রাতে ভালো ঘুম না হলে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়, যা পেটে চর্বি জমাতে সাহায্য করে। তাই প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুমানো আবশ্যক। স্ট্রেস ও উদ্বেগ পেটের মেদ বৃদ্ধির মূল কারণ হতে পারে।

চিকিৎসক ও ফিটনেস বিশেষজ্ঞ ডা. সোনালি রায় বলেন, পেটের চর্বি শুধুই চেহারার নয়, স্বাস্থ্যঝুঁকিরও প্রতীক। দৈনন্দিন খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় ছোট ছোট পরিবর্তন আনলেই মেদ কমতে শুরু করে। ঘুম, স্ট্রেস কন্ট্রোল আর নিয়মিত ব্যায়াম—এই কয়েকটি অভ্যাস সবচেয়ে বেশি কার্যকর।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

৭ দিনেই উধাও পেটের চর্বি, জেনে নিন কীভাবে

সর্বশেষ আপডেট : ০৩:১২:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫