গ্রীষ্মের দাবদাহে সাগরের জলে স্নান যেমন প্রশান্তির, তেমনি এর রয়েছে কিছু ঝুঁকিও। শুধু আনন্দই নয়, নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখা জরুরি। আবহাওয়া, জোয়ার-ভাটার অবস্থা, সামুদ্রিক প্রাণী এবং আপনার সাঁতারের দক্ষতা—এসবই সাগরে সাঁতার কাটার আগে বিবেচ্য বিষয়।
নিচে দেখে নিন সাগরে নামার আগে কী কী জানা একান্ত প্রয়োজন—
আবহাওয়া কেমন?
- শুধু রোদ আছে দেখলেই হবে না, সাগরে নামার আগে সঠিক আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন। বিশ্বের সব বড় বড় আবহাওয়াবিদরা জানায়, বাজ পড়া, ঝড়, জোয়াড়-ভাটা এসবই সমুদ্রস্নানের সময় বড় বিপদের কারণ হতে পারে। তাই সমুদ্রতটের আবহাওয়া, ঢেউয়ের গতি, ও সতর্কবার্তা আগে থেকেই জেনে রাখা দরকার।
কোন ধরনের প্রাণীর মুখোমুখি হতে পারেন?
- আপনি যেখানেই সাঁতারে যান না কেন, মনে রাখবেন—সাগর শুধু আপনার জন্য নয়। বাংলাদেশের সমুদ্রে যেমন জেলি ফিস থেকে সাবধান থাকতে হবে। অন্যদিকে, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গেলে কোরাল রিফ বা সমুদ্র শসা সম্পর্কেও জানতে হবে।
আরও পড়ুন : ১৫০ মিনিটের ব্যায়ামেই রোধ হতে পারে ডায়াবেটিস!
রিপ কারেন্ট থেকে কীভাবে বাঁচবেন?
- রিপ কারেন্ট মানে এক ধরনের স্রোত যা মানুষকে গভীর সাগরে টেনে নিয়ে যেতে পারে। এটা অনেকেই বুঝে ওঠেন না, ফলে বিপদ ঘটে। যদি আপনি বা অন্য কেউ এতে পড়ে যান, কীভাবে সাহায্য করতে হবে তা আগেই জেনে রাখুন।
দক্ষ সাঁতারু আছে তো?
- আপনার সাথে দক্ষ সাঁতারু না থাকলে সমুদ্রে নামা থেকে বিরত থাকুন। বেশির ভাগ সমুদ্র বিশেষজ্ঞ বলছে, যতই আত্মবিশ্বাস থাকুক, কোনো দুর্ঘটনা হলে দ্রুত সহায়তার জন্য সাথে দক্ষ সাঁতারু থাকা জরুরি।
পতাকাগুলোর মানে জানেন তো?
- সমুদ্রসৈকতে উড়তে থাকা রঙিন পতাকাগুলো আসলে সংকেত। সবুজ মানে নিরাপদ, লাল মানে বিপদ, আর বেগুনি মানে সামুদ্রিক পোকামাকড়ের উপস্থিতি। (যেমন—জেলিফিশ। বিদেশি সৈকতে গেলে ভিন্ন রকম পতাকা বা সংকেত থাকতে পারে, তাই আগে থেকে জেনে নেওয়া উচিত।
আপনি কি আসলেই সাঁতার জানেন?
- সাধারণ পুকুর বা সুইমিংপুলে সাঁতার জানলেই হবে না। সাগরের ঢেউ অপ্রত্যাশিতভাবে বদলাতে পারে। তাই নিজের সাঁতারের সক্ষমতা যাচাই করে নিন। না হলে বড় ঝুঁকি নিয়ে ফেলতে পারেন।
সমুদ্র মানেই শুধু আনন্দ নয়, কিছু প্রস্তুতিও জরুরি। সঠিক তথ্য, সচেতনতা আর সাবধানতার মাধ্যমে আপনার সাগর-ভ্রমণ হয়ে উঠুক নিরাপদ ও উপভোগ্য।
ঢাকা ডেস্ক 















