১২:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঘুমিয়েই জিতলেন ১৩ লাখ টাকা পুরস্কার!

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০১:৫৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • 69

ছবি : সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুতে অভিনব এক ইন্টার্নশিপে অংশ নিয়েছেন পূজা মাধব ওয়াভাল। তিনি টানা ৬০ দিনে প্রতিদিন ৯ ঘণ্টা ঘুমিয়েছেন।

আর এই ঘুম দিয়েই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১৫ জনের মধ্যে ৯১.৩৬ স্কোর করে প্রথম হয়েছেন মহারাষ্ট্রের পূজা।

আর এতেই জিতেছেন ‘স্লিপ চ্যাম্পিয়ন’-এর খেতাব এবং পুরস্কার হিসেবে পেয়েছেন প্রায় ১৩ লাখ টাকা! খবর:ইন্ডিয়া টুডে

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, প্রতিবছর অভিনব এই ইন্টার্নশিপের আয়োজন করা হয় বেঙ্গালুরুতে। মূল উদ্দেশ্য, ঘুমের ঘাটতি এবং তার সঙ্গে সম্পর্কিত অন্যান্য রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা।

প্রতিযোগীদের ঘুমের গুণমাণ পরীক্ষা করার জন্য দেয়া হয় স্লিপ ট্র্যাকার যন্ত্র এবং ওয়েকফিট ম্যাট্রেস।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল ঘোষণা

এই বছর ওই ইন্টার্নশিপের চতুর্থ বছর। প্রতিযোগিতায় ১৫ জনের মধ্যে ৯১.৩৬ স্কোর করে প্রথম হয়েছেন পূজা। বাকি ১৪ জনের প্রত্যেকেই অংশগ্রহণের জন্য পেয়েছেন ১ রুপি করে।

স্লিপ ইন্টার্নশিপ কী?

স্লিপ ইন্টার্নশিপ এক ধরনের গবেষণামূলক প্রতিযোগিতা। নির্বাচিত ১৫ জন প্রতিযোগীকে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে দুই মাস প্রতিদিন ৯ ঘণ্টা ঘুমানোর চ্যালেঞ্জ নিতে হয়।

আরও পড়ুন : এবার ইসরায়েলের সঙ্গে বড়সড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

সময় মেনে শুধু ঘুমই নয়, ঘুমের গুণগত মান ঠিক রাখার জন্য অংশগ্রহণকারীদের নানা রকম ইন্টারঅ্যাক্টিভ কাজের মধ্যেও রাখা হয়।

যেমন শিক্ষামূলক কর্মশালা, চোখ বাঁধা অবস্থায় বিছানা তৈরি করা, লুকোনো জায়গা থেকে অ্যালার্ম ক্লক খুঁজে বার করা ইত্যাদি।

প্রতিযোগিতায় অংশ নিতে আবেদনকারীদের বয়স হতে হবে ন্যূনতম ২২ বছর বা তার বেশি।

একজন ব্যক্তি কেবল একবারই আবেদন করতে পারবেন এই ইন্টার্নশিপের জন্য।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঘুমিয়েই জিতলেন ১৩ লাখ টাকা পুরস্কার!

সর্বশেষ আপডেট : ০১:৫৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫