০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বর্ষাকালে ত্বক ভালো রাখতে যেসব ফেসপ্যাক ব্যবহার করবেন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৪০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • 76

আধুনিক যুগে ত্বক সুস্থ রাখতে ফেসপ্যাক খুবই কার্যকর। বর্ষাকাল শুরু হওয়ার সাথে সাথে ফেসের বাড়তি যত্ন নিতে হয়। কারণ বৃষ্টি এবং আর্দ্র আবহাওয়ার কারণে চুল ও ত্বকে অনেক সমস্যা দেখা দেয়।

বাজারে বিভিন্ন ধরণের ফেসপ্যাক পাওয়া গেলেও, ঘরে তৈরি ফেসপ্যাক ব্যবহার করাই ভালো। বর্ষাকালে ত্বক ভালো রাখতে যেসব ঘরোয়া ফেসপ্যাক তৈরি করতে পারেন-

অ্যালোভেরা এবং শসার কুলিং প্যাক

আর্দ্র আবহাওয়ায় জ্বালাপোড়া বা সংবেদনশীল ত্বকের জন্য এই ফেসপ্যাকটি আদর্শ। অ্যালোভেরা ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে, অন্যদিকে শসা ত্বককে প্রশমিত করে । তাজা অ্যালোভেরা জেল এবং শসার রস মিশিয়ে নিন। ১৫-২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

চন্দন এবং গোলাপ জলের প্যাক

বর্ষাকালে ত্বকে সাধারণ ফুসকুড়ি এবং ব্রণ উঠে। চন্দনের অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য বর্ষাকালের সাধারণ ফুসকুড়ি এবং ত্বকের ব্রণ প্রতিরোধে সহায়তা করে। এছাড়া গোলাপ জল ত্বক হাইড্রেট এবং সতেজ করে।

গোলাপ জলের সাথে চন্দনের গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। শুকানোর পরে ধুয়ে ফেলুন। এতে ত্বকে ফুসকুড়ি ও ব্রণ প্রতিরোধ করা সম্ভব।

নিম এবং হলুদের ফেসপ্যাক

নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য বর্ষাকালে ব্রণ এবং ত্বকের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। হলুদ প্রাকৃতিক উজ্জ্বলতা দেয় এবং প্রদাহ কমাতে সাহায্য করে। তাজা নিম পাতা বেটে নিন অথবা নিমের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এর সঙ্গে এক চিমটি হলুদ এবং পানির সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন : রোজ শ্যাম্পু করে চুলের ক্ষতি করছেন নাতো? জানুন সঠিক পরিচর্যা

বেসন, দই এবং হলুদের প্যাক

এই ফেসপ্যাকটি ত্বক এক্সফোলিয়েট এবং তেল নিয়ন্ত্রণ করে। বর্ষাকালে মিশ্র বা তৈলাক্ত ত্বকের জন্য এটি অত্যন্ত উপকারী। ২ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ দই এবং এক চিমটি হলুদ মিশিয়ে মুখে লাগান। শুকালে পানি দিয়ে আলতো করে ঘষে ঘষে মুছে ফেলুন।

মুলতানি মাটি এবং গোলাপ জলের প্যাক

মুলতানি মাটি অতিরিক্ত তেল শোষণ করে এবং ত্বকের ছিদ্র খুলে দিতে সাহায্য করে, যা বর্ষার সময় খুব গুরুত্বপূর্ণ। গোলাপ জলের প্রদাহ-বিরোধী এবং শীতল বৈশিষ্ট্য রয়েছে। ২ টেবিল চামচ মুলতানি মাটির সাথে ২ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। এরপর ধুয়ে ফেলুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বর্ষাকালে ত্বক ভালো রাখতে যেসব ফেসপ্যাক ব্যবহার করবেন

সর্বশেষ আপডেট : ০৪:৪০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫