১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

স্বামীর বিশেষ অঙ্গ কেটে পালালেন স্ত্রী

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৪২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • 103

প্রতীকী ছবি

গাজীপুরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর বিশেষ অঙ্গ কেটে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই স্বামীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (০১ জুলাই) জয়দেবপুর থানার ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম সোহেল মিয়া (২২)। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া গ্রামের খালেক মিয়ার ছেলে। পেশায় রাজমিস্ত্রি সোহেল কাজের জন্য ভবানীপুর এলাকার বাসা ভাড়ায় থাকতেন।

জানা গেছে, মঙ্গলবার সকালের দিকে সোহেলের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে বিকাল সাড়ে ৩টার দিকে তাকে ঢামেকের জরুরি বিভাগে আনা হয়।

আরও পড়ুন : মুরাদনগরের সেই ধর্ষণকাণ্ডের আরও এক ভিডিও ভাইরাল

আহতের বড় ভাই ফারুক আহমেদ বলেন, ‘আমার ছোট ভাই পেশায় রাজমিস্ত্রি। কুরবানির ঈদের সপ্তাহখানেক আগে ময়মনসিংহ এলাকার একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করে। বিয়ের পর থেকে তারা ভবানীপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিল। আজ সকালে জানতে পারি, স্ত্রী তার বিশেষ অঙ্গ কেটে পালিয়ে গেছে। চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি জয়দেবপুর থানাকে জানিয়েছি। কি কারণে আমার ভাইয়ের স্ত্রী এমন জঘন্য কাজ করলো তা জানতে পারিনি।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ‘গাজীপুর থেকে বিশেষ অঙ্গ কর্তন অবস্থায় এক যুবককে জরুরি বিভাগে আনা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছে।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্বামীর বিশেষ অঙ্গ কেটে পালালেন স্ত্রী

সর্বশেষ আপডেট : ১০:৪২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫