১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মুরাদনগরের সেই ধর্ষণকাণ্ডের আরও এক ভিডিও ভাইরাল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৫৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • 230

এবার কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নতুন ভিডিওটিতে ফজর আলী ও ধর্ষণের শিকার নারীকে নিপীড়নের চিত্র ফুটে উঠেছে। এ নিয়ে ফের শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

আরও এক ভিডিও ভাইরাল

সোমবার (৩০ জুন) সকালে ‘তোদের বাপ আইছে’ নামক একটি ফেসবুক আইডি থেকে নতুন ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়।

এর আগে ওই নারীকে বিবস্ত্র অবস্থায় নির্যাতন করার প্রথম একটি ভিডিও ভাইরাল হয়। এরপর থেকে দেশজুড়ে শুরু হয় তোলপাড়। সে ঘটনার রেষ না কাটতেই ছড়িয়ে পড়েছে নতুন ভিডিও।

আরও পড়ুন : হোটেলে চলছিল অনৈতিক কার্যকলাপ, হঠাৎ হাজির পুলিশ

নতুন ভিডিওতে দেখা গেছে, রামচন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ আলী সুমনের নেতৃত্বে রমজান, অনিক, আরিফসহ ৭-৮ জন ‘ধর্ষক’ ফজর আলীর হাত পা বেঁধে বিবস্ত্র করে পৈশাচিক কায়দায় নির্যাতন করছে। সুমনের সহযোগী অনিক ওই নারীকে চৌকির ওপরে শুইয়ে নিজ হাতে বিবস্ত্র করছেন। এ সময় অন্য এক নারীকে তাদের রক্ষা করার জন্য চিৎকার করতেও দেখা গেছে। অন্যরা এ ঘটনাটি ভিডিও করছেন।

ভুক্তভোগী ওই নারী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন জানিয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, এরইমধ্যে এ ঘটনায় প্রধান অভিযুক্ত ফজর আলী এবং ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতন ও ভিডিও ধারণের ঘটনায় আরও কেউ জড়িত আছেন কি না, সেটিও আমরা তদন্ত করে দেখা হচ্ছে। কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় নিয়ে আসা হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মুরাদনগরের সেই ধর্ষণকাণ্ডের আরও এক ভিডিও ভাইরাল

সর্বশেষ আপডেট : ১২:৫৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫