সাধারণত যে কোনও খাবার খাওয়ার পর একটু পানি খাওয়া অভ্যাস? তাতে তৃপ্তি হয়? ফলের পরেও কি খান? তবে এ বার একটু সতর্ক হওয়া জরুরি।
ফল খাওয়ার পর পানি খেতে নেই। ছোটবেলা থেকে এই কথাটাই বার বার শুনেছেন। যে কোনও খাবার খাওয়ার পরেই একটু পানি খেলে তৃপ্তি হয়। ভাত খাওয়ার সময়েও পানি খান অনেকে। তবে তাতে যতটা না ক্ষতি, তার চেয়ে অনেক বেশি ক্ষতি ফল খাওয়ার পরে পানি পান করলে। কিছু কিছু ফল খাওয়ার পরে তো পানি খাওয়া একেবারেই ঠিক নয়। জেনে নিন এর পিছনের বৈজ্ঞানিক কারণ।
ফল খেয়ে জল খেলে কী হবে?
ফল শরীরের জন্য ভাল ঠিকই, কিন্তু তা হজম করা কঠিন। বেশ কিছুটা সময় লাগে ফল হজম হতে। ওই সময়ে নানা ধরনের উৎসেচক ও অম্লরস বার হয় পাকস্থলী থেকে। তার মধ্যে যদি পানি খান, তা হলে অম্লরসের সঙ্গে পানি মিশে গিয়ে হজমের প্রক্রিয়াই দুর্বল হয়ে যাবে। এতে বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে পেটে, ফলে গ্যাসের সমস্যা বাড়বে।
হজম না হওয়া ফলের অংশ খাদ্যনালিতে থেকে গেলে তার থেকে হতে পারে সংক্রমণ। তখন প্রবল পেট ব্যথা হতে পারে। অম্বলও হতে পারে। শসা, তরমুজ, কমলালেবু, পাকা পেঁকে, আনারস, আমের মতো ফলের ক্ষেত্রে বিশেষ ভাবে সাবধান হওয়া জরুরি।
আরো পড়ুন: পুরুষের যে কথায় একবাক্যে দুর্বল হয়ে যান নারী
হজমের জন্য শরীরের নির্দিষ্ট পিএইচ মাত্রার প্রয়োজন। যে সব খাবারে পানি রয়েছে তার সঙ্গে যদি আবার পানি খাওয়া হয় তা হলে পিএইচ মাত্রা কমে যায়। ফলে তা হজমে ব্যাঘাত ঘটায়। ফাইবার ও পানি থাকার কারণে পেঁপের মতো ফল খালি পেটে খেতে বারণ করা হয়।
ঢাকা ডেস্ক 















