১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সংখ্যালঘুর জমি দখলে নিয়েছেন আ.লীগ নেতা!

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৪৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • 128

সংখ্যালঘুর জমি দখলে রেখেছেন আওয়ামী লীগ নেতা জাফর উল্লাহ নয়ন। ছবি : সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে হিন্দু ধর্মাবলম্বীর জমি জবরদখলের অভিযোগ উঠেছে জাফর উল্লাহ নয়ন (৪৮) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা গেছে, চরছান্দিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা উত্তম কুমার দাসের জমি দীর্ঘদিন পর্যন্ত জবরদখল করে রেখেছিলেন নয়ন।

গেল ১৪ মে নিজের জমিতে কাজ করতে গেলে নয়ন তাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন।

উত্তম প্রাণ ভয়ে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন। এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

সোনাগাজী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উত্তর চরছান্দিয়া গ্রামের বড় বাড়ির প্রয়াত মোস্তাফিজুর রহমানের ছেলে নয়ন।

উত্তম দাস বলেন, ‘আমার বাবা মৃত উষা রঞ্জন দাসের নামে এই জায়গা সিএস খতিয়ানে রেকর্ড রয়েছে। কিন্তু নয়ন প্রতারণার আশ্রয় নিয়ে বিএস রেকর্ডে তার নামে রেকর্ড করে নিয়েছে।’

‘যদিও তিনি কোনো দলিলপত্র দেখাতে পারেননি। জমির কাছে এলে আমাকে হত্যার হুমকি দেয়। গত ১৩ মে নয়ন ও তার ভাই আবদুল হালিম আমার ওপর দেশীয় অস্ত্র (দা-ছুরি) দিয়ে হামলা করে।’

উত্তমের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক নয়ন দখল করে রেখেছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মোমিনুল হক।

তিনি বলেন, সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র রফিকুল ইসলাম খোকনের অনুসারী হওয়ায় তার বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পেতেন না।

‘তিনি দলীর প্রভাব খাটিয়ে বিভিন্ন সময়ে মানুষকে হুমকি-ধমকি দিয়ে জমি জবরদখল করতেন’, যোগ করেন তিনি।

আরেক প্রতিবেশী আবদুল মান্নান বলেন, ‘উষা দাস জীবিত অবস্থায় নয়ন ও তার পিতা মোস্তাফিজুর রহমানের কাছ থেকে জমি উদ্ধারের চেষ্টা করেন।

‘তবে ব্যর্থ হয়ে স্থানীয় মসজিদের মুসল্লিদের সামনে টাকা দিয়ে খরিদ করার প্রস্তাব দেন’, বলেন মানান্ন।

নাম প্রকাশ না করার শর্তে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ‘গত সরকারের সময়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে হামলা-মামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।’

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েজিদ আকন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মুল আসামি গ্রেপ্তার হয়েছেন। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জুলাই আন্দোলনে ফেনীতে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় কারাগারে থাকায় নয়নের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সংখ্যালঘুর জমি দখলে নিয়েছেন আ.লীগ নেতা!

সর্বশেষ আপডেট : ০৯:৪৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫