১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিপদে পড়ার আগে গোপন ক্যামেরা শনাক্ত করবেন যেভাবে

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৪২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • 59

আপনার হোটেলে ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও তুলে রাখছে কেউ।  এই অপরাধটি প্রায়ই দেখা যায়। অবকাশযাপন করতে গিয়ে তাতেই পড়তে হয় বিপদে। তবে ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে হোটেল রুমে গোপন ক্যামেরা আছে, সেটা সহজেই বুঝতে পারবেন। স্মার্টফোনের সাহায্যেই ধরে ফেলতে পারবেন রুমের গোপন ক্যামেরা।

গোপন ক্যামেরা শনাক্ত করবেন যেভাবে

  • আয়নাতে টোকা দিন: আঙুলের গিঁট দিয়ে আয়নাতে টোকা দিন। আয়না যেহেতু দেয়ালে বসানো আছে, সুতরাং নরমাল আয়না হলে তা সাধারণ ফ্ল্যাট আওয়াজ করবে। কিন্তু টু ওয়ে মিরর হলে আয়নায় আঘাত করলে ফাঁপা শব্দ করবে।
  • লাইট ব্যবহার করুন: কোনো ফ্লাশ লাইট বা সেলফোনের লাইট বা টর্চলাইটের আলো ফেলুন আয়নার ওপর। আয়নার খুব কাছে থেকে আলোটি ফেলুন। সম্ভব হলে ঘরের অন্য লাইট বন্ধ করে দিন, শুধু আপনার হাতের ওই আলোটি ছাড়া। এটা টু ওয়ে মিরর হলে, অন্য পাশে কী আছে যা দেখা যাবে।

আরও পড়ুন : দুধের কিছু অদ্ভুত ব্যবহার, যা আপনার একদমই জানা নেই!

  • ফোনের ফ্ল্যাশলাইট ব্যবহার করুন: ঘরে রাখা গোপন ক্যামেরা চিহ্নিত করা সম্ভব ফ্ল্যাশলাইটের মাধ্যমে। এজন্য ঘরের আলো নিভিয়ে দিতে হবে। এরপর ঘরের যে অংশে ক্যামেরা লুকানো থাকতে পারে, সেই জায়গায় ফোনের ফ্ল্যাশলাইট জ্বালাতে হবে। এর মধ্যে অন্যতম হলো এয়ার ভেন্ট, স্মোক ডিটেক্টর, অ্যালার্ম ক্লক অথবা আয়না। ছোট্ট একটি রিফ্লেক্টিভ গ্লিন্ট অথবা লেন্সের মতো সারফেস খুঁজতে হবে কিছু সন্দেহজনক বিষয় চোখে পড়লে সেই জায়গাটি খুঁটিয়ে দেখতে হবে।
  • স্মার্টফোনের জন্য তৈরি বিশেষ অ্যাপ ব্যবহার করে গোপন ক্যামেরা শনাক্ত করা সম্ভব। এই অ্যাপগুলো ইনফ্রারেড আলো, চৌম্বকক্ষেত্র এবং অস্বাভাবিক সংকেত শনাক্ত করতে পারে। নির্ভরযোগ্য একটি অ্যাপ ডাউনলোড করে সেটির মাধ্যমে রুমের সন্দেহজনক স্থান পরীক্ষা করতে হবে।
  • অনেক গোপন ক্যামেরা ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। স্মার্টফোন দিয়ে রুমের ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত যন্ত্র শনাক্ত করা সম্ভব। স্মার্টফোনের ওয়াই-ফাই সেটিংসে গিয়ে নেটওয়ার্কে যুক্ত যন্ত্রগুলোর তালিকা দেখতে হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিপদে পড়ার আগে গোপন ক্যামেরা শনাক্ত করবেন যেভাবে

সর্বশেষ আপডেট : ০৮:৪২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫