০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে পোশাক শিল্পে বড় ক্ষতি: বিজিএমইএ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:২৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • 93

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশের পোশাক শিল্প বড় ধাক্কা খেয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সিনিয়র সহ-সভাপতি এনামুল হক খান বাবলু।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “কার্গো ভিলেজের অগ্নিকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক ঘটনা। এতে দেশের রপ্তানি বাণিজ্য, বিশেষ করে পোশাক খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

তিনি জানান, সাধারণত উচ্চমূল্যের ও জরুরি রপ্তানি পণ্য আকাশপথে পাঠানো হয়—যেগুলোর বেশিরভাগই কার্গো ভিলেজে সংরক্ষিত ছিল। আগুনে সেই গুরুত্বপূর্ণ পণ্যসামগ্রী, রপ্তানির জন্য প্রস্তুত পোশাক, মূল্যবান কাঁচামাল এবং নতুন ব্যবসায়িক চুক্তির জন্য গুরুত্বপূর্ণ স্যাম্পল পণ্য সম্পূর্ণ পুড়ে গেছে।

আরও পড়ুন : আগুনে পুড়ে কার্গো ভিলেজের সব আমদানি পণ্য ধ্বংস: উপদেষ্টা শেখ বশির

“এই স্যাম্পলগুলো নতুন ব্যবসার সুযোগ তৈরি করে। এগুলো হারানো মানে ভবিষ্যৎ বাজার সম্প্রসারণে বড় বাধা তৈরি হওয়া,” বলেন এনামুল হক।

ক্ষতির পরিমাণ নির্ধারণে বিজিএমইএ ইতোমধ্যে সদস্য কারখানাগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত পণ্যের তালিকা চেয়েছে। তিনি জানান, দ্রুত তথ্য সংগ্রহের জন্য একটি অনলাইন ডেটা পোর্টালও চালু করা হয়েছে।

প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০টি কারখানার পণ্য আকাশপথে রপ্তানি হয় উল্লেখ করে এনামুল হক বলেন, “এই বিবেচনায় ক্ষতির পরিমাণ ব্যাপক।”

তিনি জানান, বিজিএমইএ শিগগিরই বিমানবন্দর কর্তৃপক্ষ, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, কাস্টমস ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় সভা করবে।

ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সহযোগিতা ও ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “পোশাক শিল্পের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে দ্রুত নতুন শিপমেন্টের ব্যবস্থা করা জরুরি।”

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে পোশাক শিল্পে বড় ক্ষতি: বিজিএমইএ

সর্বশেষ আপডেট : ০৫:২৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫