১২:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আগুনে পুড়ে কার্গো ভিলেজের সব আমদানি পণ্য ধ্বংস: উপদেষ্টা শেখ বশির

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:১৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • 97

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন জানিয়েছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে আমদানি করা সব পণ্যই সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, “আমদানি করা যত পণ্য ছিল, সব আগুনে পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে খাতভিত্তিক বিশ্লেষণ চলছে।”

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগুনের পূর্ববর্তী অবস্থা থেকে শুরু করে পুরো ঘটনাটি খতিয়ে দেখবে। পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট সব তদন্ত সংস্থার সঙ্গে সমন্বয় করে ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন : ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিনে যেতে পারবেন পর্যটকরা

উপদেষ্টা বলেন, “কার্গোতে থাকা নতুন পণ্য সরবরাহে যেন কোনো জটিলতা না হয়, সেজন্য আগামী সাত দিন টানা ২৪ ঘণ্টা কাজ চলবে। ক্ষতিগ্রস্তদের ইন্সুরেন্স কাভারেজ ও বিমানবন্দরের বীমা নীতিমালাও পর্যালোচনা করা হচ্ছে।”

তিনি আরও জানান, আগুনের ঘটনায় ২১টি ফ্লাইট বাতিল হয়। ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তায় আগামী তিন দিনের জন্য অতিরিক্ত ফ্লাইটের সব ধরনের চার্জ মওকুফ করেছে সরকার।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আগুনে পুড়ে কার্গো ভিলেজের সব আমদানি পণ্য ধ্বংস: উপদেষ্টা শেখ বশির

সর্বশেষ আপডেট : ০৫:১৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫