আগামী ১ নভেম্বর থেকে পুনরায় সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্ট মার্টিনে যেতে পারবেন। তবে তারা সেখানে রাতযাপন করতে পারবেন কি না, তা পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
আরও পড়ুন : প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা শিক্ষকদের
পরিবেশ উপদেষ্টা আরও জানান, দ্বীপটির পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিত করতে কিছু নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা হবে, যাতে পর্যটন কার্যক্রম টেকসইভাবে পরিচালিত হয়।
উল্লেখ্য, জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে গত ৯ মাস ধরে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ ছিল।
ঢাকা ডেস্ক 









