১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া?

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৪৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • 97

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (১৯ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, দুপুর পর্যন্ত আকাশে হালকা মেঘ দেখা যেতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন : প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা শিক্ষকদের

পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।

আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ুর প্রভাব কমে আসায় রাজধানীতে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, তবে দিনের বেলায় আর্দ্রতার কারণে গরম কিছুটা বেশি অনুভূত হতে পারে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া?

সর্বশেষ আপডেট : ১১:৪৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫