কিডনি শরীরের অত্যন্ত গুরুত্বর্পূর্ণ একটি অরগান। নানাবিধ কারণে বর্তমানে অনেকেই কিডনি সমস্যায় আক্রান্ত হচ্ছে। কিডনির সমস্যা হলে শরীরের নির্দিষ্ট কিছু জায়গায় ব্যথা অনুভূত হয়।
সাধারণভাবে কিডনির সমস্যা হলে ব্যথার জায়গাগুলো-
পিঠের উপরের অংশ (ফ্ল্যাঙ্ক পেইন)
*মেরুদণ্ডের দু’পাশে, কোমরের একটু ওপরে (পাঁজরের নিচে) ব্যথা হয়।
*একদিকে বা দু’দিকেই হতে পারে।
*কিডনিতে পাথর বা সংক্রমণ থাকলে কোমরের নিচের দিকে ব্যথা ছড়িয়ে পড়ে।
*পেটের পাশের অংশে
*মূত্রথলি ও তলপেটে
*কুঁচকি ও উরুতে ছড়িয়ে পড়া ব্যথা
*কিডনি স্টোন থাকলে ব্যথা কুঁচকি ও উরু পর্যন্ত নেমে যায়।
অন্য উপসর্গ যেগুলো কিডনির সমস্যার লক্ষণ হতে পারে-
১. প্রস্রাব করতে জ্বালা, ঘন ঘন প্রস্রাব বা কম প্রস্রাব হওয়া
২. প্রস্রাবে রক্ত বা ফেনা দেখা যাওয়া
৩. হাত-পা বা চোখের চারপাশ ফুলে যাওয়া
৪. জ্বর, বমি বা ঠান্ডা লাগা (সংক্রমণের ক্ষেত্রে)
ঢাকা ডেস্ক 















