১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যেসব লক্ষণ দেখে বুঝবেন যে কেউ আপনার প্রেমে পড়েছে

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:২৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • 128

যেকোনো সময় কেউ কারো প্রেমে পড়তে পারে। এতে অবাক হবার কিছু নেই। বেশিরভাগ মানুষই জীবনে কখনো কখনো কারো পেমে পড়ে।

তবে প্রেমে পড়েছে কি না, সেটা বোঝা একটা জটিল বিষয়। তবে কিছু সাধারণ লক্ষণ রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি আন্দাজ করতে পারেন সে আপনাকে ভালোবাসে কি না। নিচে কিছু লক্ষণ দেওয়া হলো—

কথা বলতে আগ্রহী: কোনো না কোনো অজুহাতে আপনার সঙ্গে কথা বলতে চায়। মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা অন্য কোনও যোগাযোগমাধ্যমে ঘণ ঘণ মজার মজার প্রতিক্রিয়া পাঠায়। তাহলে বুঝতে হবে সে আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী বা আপনাকে পছন্দ করছে।

মনোযোগ দিয়ে কথা শোনা: আপনার কথা মনোযোগ দিয়ে শুনে মেয়েটি। যতই রসিকতা বা মশকরা করেন না কেন, তার সুন্দর প্রতিক্রিয়া জানায় সে। যাই বলেন হেসে জবাব দিচ্ছে। এতে বুঝবেন সে আপনার প্রতি দুর্বল।

হাসি: আপনার কোনো মজার কথা শুনে সবার থেকে একটু বেশিই হাসছে সে। মনোবিজ্ঞানের ভাষায়, ছেলেরা মেয়েদের হাসি পছন্দ করে। কোনো মেয়ে তাকে দেখে হাসলে মনে মনে খুশিই হয়। ফলে মেয়েদের হাসি আরও বিস্তৃত হয়।

কাছাকাছি থাকতে চাওয়া: নানা অজুহাতে সে আপনার কাছাকাছি থাকতে চায়। যখনই কোনও মেয়ে লাজুক ভঙ্গিতে কিছু কথা বলার উদ্দেশ্য নিয়ে আপনার কাছে আসবে তাহলে ধরেই নেবেন যে মেয়ে আপনার প্রেমে পাগল।

অকারণে তাকিয়ে থাকা: চারপাশের আরকিছু খেয়ালে নেই, ক্ষণে ক্ষণেই আপনার দিকে তাকিয়ে আনমনা হয়ে যাচ্ছে। আপনাকেই দেখছে। কেউ খোঁচা মেরে কিছু বললে তাও উপভোগ করছে। তাহলে জেনে নিন সেই চাহনির মধ্যে আছে ভালোবাসা। প্রেমে পড়লে চোখ কথা বলবেই।

অহেতুক ছুঁয়ে দেয়া: কোন স্পর্শ বেখেয়ালে আর কোন স্পর্শ সচেতনভাবে তা নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন। খেয়াল করে দেখুন, সে একটু বেশিই আপনাকে ছুঁতে চাইছে কি না। কারণে অকারণে হাতে হাত লেগে যাচ্ছে কিনা। তাহলে বুঝে নিন সে আপনার প্রেমে পড়েছে।

হালকা ঈর্ষা প্রকাশ করা: আপনি অন্য কোনো বিপরীত লিঙ্গের সঙ্গে বেশি সময় কাটালে বা কথা বললে অস্বস্তি প্রকাশ করে। হয়তো সরাসরি কিছু বলে না, কিন্তু মন খারাপ করে থাকে। এতে বুঝবেন সে আপনার প্রতি দুর্বল।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

যেসব লক্ষণ দেখে বুঝবেন যে কেউ আপনার প্রেমে পড়েছে

সর্বশেষ আপডেট : ০৩:২৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫