১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সাকিবকে ঘিরে ডিবির মন্তব্যে ক্ষোভ প্রকাশ করলেন মেঘনা আলম

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৪৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • 104

মিস আর্থ ২০২০ খেতাব জয়ী মেঘনা আলম জানিয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদের সময় গোয়েন্দা পুলিশ (ডিবি) বলেছিল— বাংলাদেশকে বিশ্বে ব্র্যান্ডিং করার কাজ একমাত্র সাকিব আল হাসানই করছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে এমন অভিজ্ঞতার কথা শেয়ার করেন আলোচিত এ মডেল ও সমাজকর্মী।

মেঘনা লেখেন, দুই দিনের ‘বেআইনি জিজ্ঞাসাবাদে’ ডিবি কর্মকর্তারা তাকে প্রশ্ন করেন, মিস বাংলাদেশ অর্গানাইজেশন আসলে কী করে এবং কেন তা বিভিন্ন সরকারি সংস্থা, দূতাবাস ও কূটনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ রাখে।

আরও পড়ুন : সাকিবকে নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করলেন সাদিক কায়েম

এর জবাবে তিনি বলেন, ছোটবেলা থেকে বহুসাংস্কৃতিক পরিবেশে কাজ এবং বিদেশ সফরের অভিজ্ঞতা তাকে বুঝিয়েছে—বিশ্ববাসী বাংলাদেশকে হয় চিনেই না, নয়তো দারিদ্র্য, বন্যা বা সন্ত্রাসবাদে ভরা একটি দেশ হিসেবে দেখে। অথচ বাস্তবে—

  • লন্ডনের বহু জনপ্রিয় “ইন্ডিয়ান” রেস্টুরেন্টের মালিক বাংলাদেশিরা,
  • বিশ্বের শীর্ষ ফ্যাশন ব্র্যান্ডগুলোর পোশাক তৈরি হয় বাংলাদেশে,
  • সংস্কৃতিতে ফ্যাশন, সৌন্দর্য, আধ্যাত্মিকতা ও সম্প্রীতির সমন্বয় রয়েছে,
  • মানুষজন বহুভাষিক, উদ্যোক্তা এবং অভিযোজনক্ষম।

“আমার কাজ হলো বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করানো, একটি সমান মর্যাদার দেশ হিসেবে দাঁড় করানো,” যোগ করেন তিনি। এজন্য তিনি নারী নেতৃত্বনির্ভর, টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG)–সমন্বিত ‘আল্টার-ডিপ্লোমেসি’ প্ল্যাটফর্ম পরিচালনা করছেন বলেও উল্লেখ করেন।

কিন্তু মেঘনার দাবি, তার এই ব্যাখ্যা ডিবি কর্মকর্তাদের কাছে কোনো গুরুত্ব পায়নি। বরং তারা বলেছেন, “এসব করার দরকার নেই। বাংলাদেশের সব ব্র্যান্ডিং তো সাকিব আল হাসান করেই ফেলছে। সারা দুনিয়া তাকে চেনে, এটাই যথেষ্ট।”

এই মন্তব্যকে ব্যঙ্গ করে মেঘনা লেখেন, “আমেরিকাকে যদি বলা হয়—‘সিলিকন ভ্যালির দরকার নেই, তোমাদের তো বিয়ন্সে আছে!’ অথবা ফ্রান্সকে বলা হয়—‘ডিপ্লোমেসি লাগবে না, এমবাপ্পেই যথেষ্ট!’—তাহলে তাদের কেমন লাগবে?”

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাকিবকে ঘিরে ডিবির মন্তব্যে ক্ষোভ প্রকাশ করলেন মেঘনা আলম

সর্বশেষ আপডেট : ০২:৪৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫