১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জ্বর হলে যে দোয়া পড়তে হয়

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:১৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • 112

জ্বর। প্রতীকী ছবি

এখন আবহাওয়া পরিবর্তনের সময়। স্বাভাবিকভাবে এ সময়গুলোতে শরীরে নানা ধরনের অসুস্থতা দেখা দিতে পারে। সেগুলোর অন্যতম হলো- জ্বর, ঠান্ডা ইত্যাদি। কেউ অসুস্থ হলে, ইসলাম চিকিৎসা নেওয়ার তাগিদ দিয়েছে। পাশাপাশি কিছু আমলও শিখিয়ে দিয়েছে, যেগুলোর দরুন আল্লাহর রহমতে দ্রুত সুস্থতা লাভ হয়। জ্বর হলে যে দোয়া পড়তে হয় সেটিও শিখিয়ে দিয়েছে ইসলাম। 

বলার অপেক্ষা রাখে না, মৌসুমি অসুস্থতাগুলোর মধ্যে জ্বর অন্যতম। জ্বর এলে আরও নানা অসুস্থতাও দেখা দেয়। তাই আক্রান্ত ব্যক্তি জ্বর থেকে দ্রুত নিরাময়ের চেষ্টা করে। কারণ, জ্বর ও আনুষঙ্গিক অসুস্থতার দরুন— কোনো মানুষই স্বাভাবিক কাজকর্ম করতে পারে না।

জ্বর নিরাময়ে দোয়া পড়বেন

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, জ্বর ও অন্যান্য ব্যথায় আল্লাহর রাসুল (সা.) আমাদের নিম্নোক্ত দোয়া পড়ার শিক্ষা দিতেন।

দোয়াটির আরবি :

بِسْمِ اللَّهِ الْكَبِيرِ أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ مِنْ شَرِّ عِرْقٍ نَعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ

আরও পড়ুন : নেককার স্ত্রী পাওয়ার দোয়া

উচ্চারণ : বিসমিল্লাহিল কাবির, আউজুবিল্লাহিল আজিমি মিন শাররি কুল্লি ইরকিন না’আর, ওয়া মিন শাররি হাররিন নার।

অর্থ : মহান আল্লাহর নামে, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি; প্রবল প্রবহমান রক্তচাপের আক্রমণ থেকে এবং জাহান্নামের উত্তপ্ত আগুনের ক্ষতি থেকে। (তিরমিজি, হাদিস : ২০৭৫; নাসায়ি; মকবুল দোয়া : ১৬৩)

প্রসঙ্গত, তাৎক্ষণিকভাবে জ্বর ও অন্যান্য নিরাময়ের জন্য এই দোয়া আবশ্যিকভাবে উপযুক্ত। তবে রোগ থেকে মুক্ত থাকতে— অবশ্যই যথাযথ স্বাস্থ্য সচেতনতা জরুরি। পাশাপাশি চিকিৎসা গ্রহণ করাও চাই। আল্লাহতাআলা আমাদের সব ধরনের অসুস্থতা থেকে মুক্ত রাখুন, আমিন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জ্বর হলে যে দোয়া পড়তে হয়

সর্বশেষ আপডেট : ১০:১৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫