০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

উত্তাল সাগর, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • 105

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে, যার প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২২ সেপ্টেম্বর) পৃথক দুটি আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭৮ রোগী

প্রথম বার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যেতে বলা হয়েছে।

অন্যদিকে দ্বিতীয় বার্তায় জানানো হয়, রাত ১টার মধ্যে ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ফলে উপকূল থেকে শুরু করে অভ্যন্তরীণ নদীবন্দর পর্যন্ত সারাদেশেই বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

উত্তাল সাগর, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সর্বশেষ আপডেট : ০৫:০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫