১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শেখ হাসিনার আরও দুই লকার জব্দ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৪২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • 90

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) মতিঝিলস্থ ওই শাখায় অভিযান চালিয়ে লকারগুলো সিলগালা করা হয়।

এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তদন্তের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। লকার দুটিতে স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ নথিপত্র থাকার আশঙ্কা রয়েছে। তবে খোলার আগে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

আরও পড়ুন : সাজেকে জিপ দুর্ঘটনায় খুবি ছাত্রী নিহত, আহত ১২

সূত্র জানায়, ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার দুটি শেখ হাসিনার নামে নিবন্ধিত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই সেগুলো জব্দ করা হয়েছে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় শেখ হাসিনার নামে থাকা আরেকটি লকার জব্দ করে এনবিআরের একই ইউনিট।

গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতিত হয়। ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শেখ হাসিনার আরও দুই লকার জব্দ

সর্বশেষ আপডেট : ০৪:৪২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫