১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘লাভ সোনিয়া’ নিয়ে আবেগঘন বার্তা দিলেন ম্রুণাল ঠাকুর

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৫৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • 163

ভারতের জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর এক দশকেরও বেশি সময় ধরে বিনোদন জগতে সক্রিয়। টেলিভিশন নাটক থেকে বড় পর্দা—সবখানেই সমান দক্ষতা দেখিয়েছেন তিনি। তবে সাত বছর আগে আন্তর্জাতিক চলচ্চিত্র লাভ সোনিয়া দিয়েই সিনেমায় অভিষেক ঘটে তার। ছবিটি মুক্তির পর দর্শকের হৃদয় ছুঁয়ে যায় এবং ম্রুণালের অভিনয় প্রশংসিত হয় সর্বত্র।

সেই বিশেষ দিনটিকে স্মরণ করে ইনস্টাগ্রামে আবেগঘন একটি বার্তা দিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘সাত বছর আগে জীবনের সবচেয়ে অমূল্য উপহার পেয়েছিলাম ‘লাভ সোনিয়া’র মাধ্যমে। ছোট শহরের মেয়ে হয়ে বড় স্বপ্ন নিয়েছিলাম, আর মনে হয়েছিল সোনিয়া চরিত্র যেন আমাকে বেছে নিয়েছিল। এটি কেবল আমার অভিষেক ছিল না; বরং জীবনের এক নতুন যাত্রার সূচনা।‘

আরও পড়ুন : আজকের আবহাওয়া

শুটিংয়ের অভিজ্ঞতার কথা উল্লেখ করে ম্রুণাল জানান, ডেমি মুর, ফ্রিদা পিন্টো, রিচা চাড্ডা, মনোজ বাজপেয়ী, রাজকুমার রাওসহ সহশিল্পীদের কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন। পরিচালক তাবরেজ নূরানীর অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন তিনি।

অভিনেত্রীর ভাষায়, ‘বাণিজ্যিক সাফল্য যাই হোক, যদি এই সিনেমা একটি জীবনও বাঁচাতে পারে, সেটিই আমাদের সার্থকতা। কারণ, ‘লাভ সোনিয়া’ শুধু একটি চলচ্চিত্র নয়; এটি পরিবর্তনের বার্তা দিয়েছে, এনজিওদের অনুপ্রাণিত করেছে এবং অনেক মানুষের জীবন রক্ষা করেছে।‘

বর্তমানে ম্রুণাল ঠাকুর বলিউড ও দক্ষিণী সিনেমা শিল্পে সমানতালে কাজ করছেন। খুব শিগগিরই তার একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

‘লাভ সোনিয়া’ নিয়ে আবেগঘন বার্তা দিলেন ম্রুণাল ঠাকুর

সর্বশেষ আপডেট : ১০:৫৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫