১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সাংবাদিক নির্যাতন মামলায় জামিন পেলেন কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৫৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • 128

কুড়িগ্রামের আলোচিত সাংবাদিক নির্যাতন মামলায় কারাগারে থাকা জেলার তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ ও ব্যারিস্টার জিয়াউর রহমান। অন্যদিকে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।

আরও পড়ুন : সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক ডিসি সুলতানা কারাগারে

এর আগে গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) এই আবেদনের ওপর শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত।

উল্লেখ্য, এর আগে কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালতের নামে গভীর রাতে বাড়ি থেকে তুলে এনে নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় দায়ের করা মামলায় তৎকালীন ডিসি সুলতানা পারভীনের জামিন নামঞ্জুর করে জেলা ও দায়রা জজ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

হাইকোর্টের এ আদেশে জামিনে মুক্তির পথ খুলে গেলো সাবেক এই ডিসির।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাংবাদিক নির্যাতন মামলায় জামিন পেলেন কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা

সর্বশেষ আপডেট : ০১:৫৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫