১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক ডিসি সুলতানা কারাগারে

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:১৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 104

সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে এ নির্দেশ দেন।

প্রসঙ্গত, প্রশাসনের একটি পুকুরের নামকরণ ও নানা অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে ২০২০ সালের ১৩ মার্চ দিবাগত রাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় হানা দেয় প্রশাসন।

আরও পড়ুন : ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি বুধবার

চোখ বেঁধে তাকে তুলে এনে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার উপস্থিতিতে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়।

এরপর অধূমপায়ী আরিফুলের বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগ সাজিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাতারাতি এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

কারামুক্ত হওয়ার পর সাংবাদিক আরিফুল ইসলাম রিগান জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। প্রায় পাঁচ বছর ধরে এ মামলা চলমান।

সম্প্রতি সাবেক ডিসি সুলতানা পারভীন হাইকোর্ট থেকে জামিন পেলেও স্থায়ী জামিনের জন্য মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন। তবে আদালত তার আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক ডিসি সুলতানা কারাগারে

সর্বশেষ আপডেট : ০৫:১৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫