শান্তিপূর্ণ পরিবেশেই সারাদেশে পূজা উদযাপিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এ বছর পূজামণ্ডপ ও দুর্গাপূজার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের পাশাপাশি সশস্ত্র বাহিনীও নিয়োজিত থাকবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজামণ্ডপ কমিটির পক্ষ থেকে এ বছর কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়নি । এবার দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হুমকি নেই। শান্তিপূর্ণ পরিবেশেই সারাদেশে পূজা উদযাপিত হবে।
আরও পড়ুন : পরকীয়ার অভিযোগে জুতার মালা পরিয়ে কেটে দেয়া হয় নারীর চুল, ভিডিও ভাইরাল
তিনি জানান, এখন পর্যন্ত তালিকা অনুযায়ী সারাদেশে ৩১ হাজার ৫৭৬ টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা আসেনি। তবে আনুমানিক ৩৩ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা ডেস্ক 









