১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পরকীয়ার অভিযোগে জুতার মালা পরিয়ে কেটে দেয়া হয় নারীর চুল, ভিডিও ভাইরাল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 94

ছবি : সংগৃহীত

ভোলায় পরকীয়ার অভিযোগ এনে স্বামী পরিত্যক্তা এক নারীকে প্রকাশ্যে গলায় জুতার মালা পরিয়ে চুল কেটে দেন স্থানীয় কিছু প্রভাবশালীরা। ভুক্তভোগী ওই নারী ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের বাসিন্দা।

রোববার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হারুনের হাট সংলগ্ন নতুন বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। হেনস্তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা চাঞ্চল্য সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বড়মানিকা ৫নং ওয়ার্ডের মো. হুমায়ুন কবির নিজ হাতে ওই নারীর গলায় জুতার মালা পরিয়ে দেন। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন উপস্থিত থেকে ভিডিও ধারণ করেন।

স্থানীয়রা জানান, পরকীয়ার অভিযোগে শাস্তি দেওয়ার নামে ওই নারীকে এভাবে নির্যাতন করা হয়। তবে অনেকে এটিকে বিচারবহির্ভূত নির্যাতন বলে নিন্দা জানিয়েছেন।

আরও পড়ুন : ৩৩ বছর পর চর খনন করে ডুবে যাওয়া জাহাজ উদ্ধার

মানবাধিকারকর্মীরা বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা সমাজে নারী নির্যাতনের প্রবণতা বাড়াতে পারে।

অভিযুক্ত হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওরা বহুদিন ধরেই অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। কয়েক মাস আগেও হাতেনাতে ধরা পড়েছিল। তাই এবার বিচার করেছি—চুল কেটে জুতার মালা দিয়েছি। এরপর তাদের বিয়ে হবে।

এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করে। আটকরা হলেন, আব্দুর রশিদ, ইসমাইল, মেদেহী হাসান ও মো. সিরাজ। তারা ওই এলাকার বাসিন্দা।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে রোববার রাতে থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পরকীয়ার অভিযোগে জুতার মালা পরিয়ে কেটে দেয়া হয় নারীর চুল, ভিডিও ভাইরাল

সর্বশেষ আপডেট : ০১:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫