১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আ.লীগের মিছিল নিয়ে কঠোর অবস্থানে সরকার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • 164

প্রতীকী ছবি

ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিষয়ে কঠোর বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার। যারা বেআইনি তৎপরতার সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীর বিভিন্ন স্থানে গত কয়েক দিন ধরে কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের মিছিল করার ঘটনার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠক থেকে এ নির্দেশনা আসে।

বৈঠক শেষে রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর সংবাদ সম্মেলনে আসেন প্রেস সচিব।

আরও পড়ুন : দেশের আইনশৃঙ্খলা কিছুটা খারাপ হয়েছে বলে স্বীকার স্বরাষ্ট্র উপদেষ্টার

তিনি জানান, গত কয়েক দিনে কিছু ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষাপটে আজকের বৈঠক হয়েছে।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মিটিংয়ে নির্দেশ দেওয়া হয়েছে যে স্থানীয় প্রশাসন যেন আরও সক্রিয়ভাবে এসব ঘটনা মোকাবিলা করে। সে বিষয়ে আজকের বৈঠকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আ.লীগের মিছিল নিয়ে কঠোর অবস্থানে সরকার

সর্বশেষ আপডেট : ০৯:০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫