১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৫৮০

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৪৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • 100

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৮০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত এক দিনে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১২৮ জন, চট্টগ্রামে ৯৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮০ জন, রাজশাহীতে ৫৫ জন, খুলনায় ৩২ জন, ময়মনসিংহে ১৭ জন, রংপুরে ৩ জন এবং সিলেটে ১ জন রয়েছেন।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৫৫২ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৩২ হাজার ৭০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৩৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪১১ জনে।

উল্লেখ্য, বাংলাদেশে এক বছরে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত হয় ২০২৩ সালে, যখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর ২০২৪ সালে ভর্তি হয় ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন এবং ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন। করোনা মহামারির বছর ২০২০ সালে সংখ্যা ছিল মাত্র ১ হাজার ৪০৫ জন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৫৮০

সর্বশেষ আপডেট : ০৬:৪৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫