১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৫০:১০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • 72

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৬৪ জন রোগীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে রয়েছেন ৫২ বছর বয়সী এক পুরুষ এবং ৪২ বছর বয়সী এক নারী।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু

প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩১ জন। চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন এলাকা বাদে) ভর্তি হয়েছেন ৭৬ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৫০ জন, বরিশালে ৪৯ জন, খুলনায় ৩৮ জন এবং ময়মনসিংহে ২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩২ জন। তাদের মধ্যে পুরুষ ৭২ জন এবং নারী ৬০ জন। একই সময়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩৩ হাজার ৮৩১ জন রোগী।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকাল ও আবহাওয়ার অনুকূল পরিবেশে এডিস মশার প্রজনন বাড়ায় ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে। তাই দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

সর্বশেষ আপডেট : ০৪:৫০:১০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫