তিন বছরের শিশুকে গলা চেপে হত্যার পর বস্তাবন্দি করে করে প্রথমে সিলিংয়ে রেখে রাতে মরদেহ পুকুরে ফেলে চাচী সাথী আক্তার (২০) । হত্যার বিষয়টি শুক্রবার (৫ সেপ্টেম্বর) পুলিশের কাছে স্বীকার করেছেন সাথী আক্তার।
এমন নৃশংস ঘটনা ঘটেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল গ্রামের পাটোয়ারী বাড়িতে।
জানা যায়, বুধবার দুপুরে ভাতের মাড় ফেলতে গিয়ে শিশুটির গায়ে পড়ে। এ সময় শিশুটি চিৎকার করলে একপর্যায়ে শিশুটির গলা চেপে ধরে। এরপর শিশুটি মারা গেছে। নিজেকে রক্ষা করতে প্রথমে শিশুটির মরদেহ বস্তাবন্দি করে ঘরের সিলিংয়ে রেখে দেন।
পুলিশ আরও জানায়, পরিবারের সদস্যরা শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করলে সাথী আক্তার বিচলিত হয়ে পড়েন। বৃহস্পতিবার রাতে তিনি বস্তাবন্দি শিশুটির মরদেহ পুকুরে ফেলে দেন।
আরও পড়ুন : হেঁচকি থেকে মুক্তি মিলবে ঘরোয়া যে খাবারে
নিখোঁজের ৩৬ ঘণ্টা পর হত্যার রহস্য উদঘাটন করতে গিয়ে পুলিশ জানায়, শিশুটির চাচা রিপন পাটোয়ারীর ঘরে রক্তের চিহ্ন দেখে পুলিশের সন্দেহ হয়। বৃহস্পতিবার রাতেই চাচা রিপন পাটোয়ারী ও চাচি সাথী আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে সাথী আক্তার হত্যার বিষয়টি স্বীকার করেন।
সাথী আক্তারকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করেছে এবং শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
শাহরাস্তি থানার ওসি আবুল বাসার জানান, সাথী আক্তারের নামে মামলা করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত করা হবে।
ঢাকা ডেস্ক 









