১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গরুকে মায়ের মতো দেখেন বলে গোমাংস খান না সালমান খান

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • 88

বলিউড সুপারস্টার সালমান খান ব্যক্তিগত জীবন ও বিশ্বাস নিয়ে আবারও আলোচনায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, গরুকে মায়ের মতো সম্মান করেন বলেই গোমাংস খান না।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, ২০১৮ সালে জনপ্রিয় অনুষ্ঠান আপ কি আদালত-এ এ বিষয়ে খোলামেলা মন্তব্য করেছিলেন ভাইজান। তিনি বলেন, ‘আমি প্রায় সব ধরনের খাবার খাই, তবে গোমাংস ও শূকরের মাংস কখনও খাই না।’

গোমাংস বর্জনের কারণ জানাতে গিয়ে সালমান খান বলেন, ‘গরুকে আমি মায়ের মতো দেখি। কারণ আমার মা হিন্দু, বাবা মুসলিম এবং আমার দ্বিতীয় মা হেলেন খ্রিস্টান। তাই আমি গোটা ভারতবর্ষকেই নিজের ভেতরে ধারণ করি।’

আরও পড়ুন : ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জনপ্রিয় টিভি অভিনেতা

এ বিষয়ে সালমানের বাবা, বলিউডের খ্যাতনামা চিত্রনাট্যকার সেলিম খানও একই মত প্রকাশ করেছেন। সম্প্রতি গণেশপূজার সময় তিনি বলেন, ‘আমাদের পরিবারে কখনও গোমাংস ঢোকেনি। বহু মুসলিম পরিবারে গোমাংস খাওয়ার রেওয়াজ আছে, তবে আমরা তা এড়িয়ে চলি। আমরা বিশ্বাস করি, পয়গম্বর মুহাম্মদ বলেছেন গরুর দুধ মাতৃদুগ্ধের বিকল্প এবং তা অত্যন্ত উপকারী। তাই গরু হত্যা সমর্থনযোগ্য নয়।’

সালমানের ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ ও খাদ্যাভ্যাস নিয়ে মাঝে মাঝেই আলোচনার ঝড় ওঠে। এবারও তার মন্তব্যে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।=

প্রসঙ্গত, সালমান খানকে সর্বশেষ দেখা গেছে এ আর মুরুগাদোস পরিচালিত সিকান্দার ছবিতে। এ ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন জোশি ও প্রতীক বাব্বর।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গরুকে মায়ের মতো দেখেন বলে গোমাংস খান না সালমান খান

সর্বশেষ আপডেট : ০২:৫১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫