১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৪৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • 67

জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। আবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে জি এম কাদের ও তার স্ত্রী বিপুল সম্পদের মালিক হয়েছেন—এমন অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়েও অনুসন্ধান করছে দুদক।

আরও পড়ুন : ধানমন্ডিতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল আ.লীগ, অতঃপর…

দুদকের আশঙ্কা, তারা বিদেশে গেলে ফেরত আসার সম্ভাবনা ক্ষীণ। তাই তদন্ত কার্যক্রম নির্বিঘ্ন রাখতে দেশত্যাগে বাধা দেওয়া জরুরি। আদালত আবেদনটি মঞ্জুর করে তাদের বিদেশযাত্রা সাময়িকভাবে নিষিদ্ধ করেন।

জি এম কাদের জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় নেতা। সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। দলীয় রাজনীতিতেও তিনি নানা চাপের মুখে রয়েছেন।

শেরীফা কাদের জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং কয়েক বছর ধরে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত আছেন। দলীয় নেতৃত্বে প্রভাব বিস্তারের ক্ষেত্রেও তিনি আলোচনায় ছিলেন।

আদালতের এ আদেশের পর জি এম কাদের ও তার স্ত্রী আপাতত দেশ ছাড়তে পারবেন না। দুদকের চলমান তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

সর্বশেষ আপডেট : ০১:৪৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫