১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হঠাৎ বাড়ল সোনার দাম

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:০২:৪২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • 118

ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি, ডলারের বিনিময় হার ও আমদানি ব্যয় বৃদ্ধির কারণে টানা তৃতীয় দফায় দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়ানো হয়েছে। এই দামবৃদ্ধির ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৭৭৮ টাকা।

আগামী মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪৩ হাজার ৮২৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম পড়বে ১ লাখ ১৯ হাজার ৪২ টাকা।

আরও পড়ুন : আজ কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে

বাজুস জানিয়েছে, এই দামে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সংগঠন নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার মান ও ডিজাইনের ওপর ভিত্তি করে মজুরি কিছুটা ভিন্ন হতে পারে।

প্রসঙ্গত, চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৮ বার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৩২ বার দাম বাড়ানো হয়েছে। আর দাম কমানো হয়েছে ১৬ বার।

এর আগে সর্বশেষ গত ২৬ আগস্ট ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছিল সোনার দাম।

অন্যদিকে ২০১৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, কমানো হয়েছিল ২৭ বার।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

হঠাৎ বাড়ল সোনার দাম

সর্বশেষ আপডেট : ১১:০২:৪২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫