১২:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজ কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৪৪:১১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • 124

ছবি : সংগৃহীত

এবার ভরিতে ১ হাজার ৬৬৭ টাকা বাড়িয়ে দেশের বাজারে আজ সোমবার (১ সেপ্টেম্বর) স্বর্ণ বিক্রি হচ্ছে ভরিতে ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা। সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে বিক্রি হচ্ছে স্বর্ণ।

রোববার (৩১ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে পিউর গোল্ডের মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৬ হাজার ৩৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪২ হাজার ৬২৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৮ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন : বজ্রবৃষ্টিসহ  ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা

এদিকে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। রোববার (৩১ আগস্ট) থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) স্বর্ণের দাম নির্ধারণ করে বাজুস। তখন প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ২৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৬ হাজার ৮৫০ টাকা নির্ধারণ করে বাজুস।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজ কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে

সর্বশেষ আপডেট : ০২:৪৪:১১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫