১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রুমিন ফারহানার উপহার পেয়ে যা বললেন হাসনাত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:১৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • 80

ছবি : সংগৃহীত

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বাকযুদ্ধে আলোচনায় এসেছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ। তবে বিরোধ কাটিয়ে তাদের মধ্যে শীতলতা কেটে আসছে বলে আভাস মিলেছে।

শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে ‘নতুন সংবিধান’ নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিষয়টি নিজেই জানান হাসনাত।

তিনি বলেন, ‘আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল। কিন্তু তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং কিছু উপহারও দিয়েছেন। এটি ইতিবাচক বার্তা, আমরা অবশ্যই স্বাগত জানাই।’

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘রুমিন ফারহানার সঙ্গে আমাদের কিছু মনোমালিন্য ছিল। তবে আমরা তার এলাকায় আসছি খবর পেয়ে তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং উপহারও পাঠিয়েছেন। রাজনীতিতে এটি একটি ইতিবাচক বার্তা, যা অবশ্যই স্বাগত জানানো উচিত।’

আরও পড়ুন : জানা গেল গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা করা সেই ব্যক্তির পরিচয়

রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ উপহার পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দলীয় কর্মীরা এনসিপি নেতাদের খোঁজখবর নিয়েছেন এবং তাদের জন্য ছানামুখী পাঠানো হয়েছে।

এর আগে নির্বাচন কমিশন ভবনে এক ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে তীব্র পাল্টাপাল্টি বক্তব্য হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতেও একে অপরের বিরুদ্ধে সমালোচনা চলে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রুমিন ফারহানার উপহার পেয়ে যা বললেন হাসনাত

সর্বশেষ আপডেট : ০৫:১৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫