১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জানা গেল কার কাছে আছে বাপ্পি লাহিড়ির বিপুল গয়না

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:০৬:০০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • 72

বলিউডের কিংবদন্তি সঙ্গীত পরিচালক ও গায়ক বাপ্পি লাহিড়ির নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সোনায় মোড়া এক রঙিন ব্যক্তিত্ব। গলায় ভারী সোনার হার, হাতে আংটি, কবজিতে ব্রেসলেট আর চোখে সানগ্লাস—‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ির স্টাইলই ছিল তারকা জীবনের প্রতীক।

২০২২ সালে মাত্র ৬৯ বছর বয়সে স্লিপ অ্যাপনিয়ায় মৃত্যু হয় এই তারকার। তাঁর চলে যাওয়ার পর ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছিল—তাহলে কী হলো তাঁর সেই অগাধ সোনার গয়নার? উত্তর মিলল সম্প্রতি।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়, ২০১৪ সালে এক এফিডেভিটে বাপ্পি লাহিড়ি নিজেই উল্লেখ করেছিলেন, তাঁর কাছে ৭৫৪ গ্রাম সোনা রয়েছে। যার মূল্য তখনকার হিসেবে ছিল প্রায় ৩৮ লাখ ৭১ হাজার রুপি। এফিডেভিটে স্পষ্টভাবে লিখে গিয়েছিলেন, মৃত্যুর পর এসব অলঙ্কারের দায়িত্ব থাকবে ছেলে বাপ্পা লাহিড়ি ও মেয়ে রিমা লাহিড়ির হাতে।

আরও পড়ুন : রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

তাঁর ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখে সন্তানরা এখনো সেই গয়নাগুলো নিজের কাছে গচ্ছিত রেখেছেন। বিক্রি তো দূরের কথা, পরিবারের সদস্যরা জানিয়েছেন—এগুলো শুধুই বাবার স্মৃতি হিসেবে সযত্নে রয়ে গেছে তাঁদের কাছে।

গয়নার পাশাপাশি দামি গাড়ির প্রতিও ছিল বাপ্পির আলাদা ভালোবাসা। তাঁর গ্যারেজে ছিল বিএমডব্লিউ, টেসলা এক্স এবং অডির মতো বিলাসবহুল গাড়ি। জীবদ্দশায় প্রায় ২২ কোটি রুপির সম্পদ তিনি রেখে গেছেন তাঁর উত্তরসূরিদের জন্য।

কেন এত সোনা পরতেন বাপ্পি?

জীবিত থাকাকালীন বহুবার এই প্রশ্ন শুনেছেন ‘ডিস্কো কিং’। উত্তরে তিনি হেসে বলেছিলেন—সোনা তাঁর জন্য ছিল সৌভাগ্যের প্রতীক। তাই মঞ্চ হোক কিংবা ব্যক্তিগত জীবন, সর্বত্র সোনা সঙ্গে রাখতেন। সোনার গয়নাকে তিনি শুধু অলঙ্কার নয়, বরং আশীর্বাদ হিসেবেই দেখতেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জানা গেল কার কাছে আছে বাপ্পি লাহিড়ির বিপুল গয়না

সর্বশেষ আপডেট : ০৪:০৬:০০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫