০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:২১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • 73

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সাম্প্রতিক চীন সফর থেকে দেশে ফেরার পর তিনি এই ধারাবাহিক বৈঠকে অংশ নেন।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সেনাপ্রধান প্রথমে যমুনায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন। সেখানে দেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচন ও আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গে আলোচনা হয়েছে বলে জানা গেছে। পরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে রাষ্ট্রীয় নিরাপত্তা, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সেনাবাহিনীর ভূমিকা এবং রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন : চবিতে সংঘর্ষে আহত ১৫০০, গুরুতরদের হাসপাতালে নেওয়া হয় ১১ বাসে

এর আগে রোববার (৩১ আগস্ট) সকালে সেনাপ্রধান দেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। ধারাবাহিক এই বৈঠকগুলো রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

গত ২১ আগস্ট সরকারি সফরে চীন যান সেনাপ্রধান। সেখানে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ একাধিক উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠক হয়। আলোচনা হয় দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা জোরদার, জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবর্তনে চীনের সম্ভাব্য সহায়তা নিয়ে।

আইএসপিআর সূত্রে জানা যায়, সফরে বাংলাদেশের সামরিক শিল্পের আধুনিকায়ন ও উন্নয়নে চীনের কারিগরি সহায়তা নিয়েও আলোচনা হয়েছে। ২২ আগস্ট পিএলএ সদরদপ্তরে পৌঁছালে জেনারেল ওয়াকার-উজ-জামানকে গার্ড অব অনার প্রদান করে চীন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ আপডেট : ০৩:২১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫