মডেল ও ২০২০ সালের মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম ফের আলোচনায়। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে যেসব অপপ্রচার চলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং তিনি জীবনে কখনো কারও সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াননি।
চলতি বছরের ৯ এপ্রিল রাজধানীর নিজ বাসা থেকে মেঘনাকে আটক করে ডিবি পুলিশ। পরে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে নানা জল্পনা ও বিতর্ক শুরু হয়। যদিও পরে চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং ২৮ এপ্রিল তিনি জামিন পান।
আরও পড়ুন : পরীমণির রহস্যময় পোস্ট ঘিরে ফের প্রেমের গুঞ্জন
রবিবার এক ফেসবুক পোস্টে মেঘনা আলম লিখেন,“আল-কোরআন আল্লাহর সর্বশেষ বাণী। আমি আজ আদালতে সেই কোরআনের ওপর হাত রেখে শপথ করেছি— জীবনে আমি কখনো কারও সঙ্গে শারীরিক সম্পর্ক করিনি, এমনকি ঈসার সঙ্গেও নয়। আমাকে চরিত্রহীন প্রমাণের যেকোনো প্রচেষ্টা বন্ধ হোক।”
তিনি আরও বলেন, সমাজে পোশাক-আশাক দেখে নারীদের চরিত্র নিয়ে বিচার করার প্রবণতা রয়েছে, যা ভুল। তার ভাষায়,“দাড়ি, জুব্বা, বোরকা দেখলেই যদি পবিত্রতা মনে হয়, তবে খোলামেলা পোশাক পরা কাউকে সহজলভ্য ভাবা কেন? বাহ্যিক চেহারা নয়, অন্তরই আসল। আমি কোরআনের কসম করে বলছি, আজ পর্যন্ত কুমারী।”
মেঘনার অভিযোগ, ক্ষমতাধর এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে ভেঙে দেওয়ার পর থেকে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।“ইতিহাসে দেখা যায়, বারবার নারীকেই অগ্নিপরীক্ষা দিতে হয়। অথচ পুরুষরা থেকে যায় প্রশ্নহীন ও নিরাপদ,”— মন্তব্য করেন তিনি।
ঢাকা ডেস্ক 









