০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পরীমণির রহস্যময় পোস্ট ঘিরে ফের প্রেমের গুঞ্জন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৪১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • 61

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি আবারো আলোচনায়। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক রহস্যময় পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন প্রেমের জল্পনা।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে সানগ্লাস পরা নিজের একটি ছবি পোস্ট করেন পরীমণি। ছবির ক্যাপশনে লেখেন, “এই সানগ্লাস আমার নয়, কিন্তু সে আমার। সবাইকে জানাই শুভ শুক্রবার।” এই ছোট্ট বাক্যেই যেন ভক্তদের কৌতূহলের আগুনে ঘি ঢেলে দেন তিনি।

পোস্টটি ঘিরে নেটিজেনদের মন্তব্যের বন্যা বয়ে যায়। কেউ প্রশ্ন করেছেন, “কে সে?” কেউবা মজা করে লিখেছেন, “সাদী আউট, নিউ ইন।” আবার কেউ ভক্তের আবেগ উজাড় করে লিখেছেন, “আমার ভালোবাসা, যখন তোমাকে দেখি তখন অন্তর পুড়ে যায়।” তবে সব মন্তব্যেই নীরব থেকেছেন পরীমণি।

আরও পড়ুন : নায়িকাকে চুমু খেয়ে কাজলের কাছে ক্ষমা চেয়েছিলেন অজয়

এর আগে তরুণ সংগীতশিল্পী শেখ সাদীর সঙ্গে পরীমণির সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শোনা গিয়েছিল। এমনকি তার মামলায় জামিনদার হিসেবেও দেখা গিয়েছিল সাদীকে। কয়েক মাস আগে তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার খবর সামনে এলেও চলতি মাসের ১০ আগস্ট ছেলের জন্মদিনে একটি পাঁচ তারকা হোটেলের অনুষ্ঠানে আবারও সাদীকে দেখা যায় পরীমণির কাছাকাছি। এরপর থেকেই নতুন করে জল্পনা শুরু হয়।

প্রেম নিয়ে পরীমণি বরাবরই খোলামেলা। কখনো প্রেমিকের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়েন, কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন ব্যক্তিগত মুহূর্ত। তার আগের সম্পর্কের ইতিহাসও কম আলোচনার জন্ম দেয়নি। তিন বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে শরীফুল রাজের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন তিনি। সেই সম্পর্ক থেকে তাদের এক পুত্রসন্তানের জন্ম হয়। তবে দেড় বছর আগে দম্পতির বিচ্ছেদ ঘটে।

বর্তমানে ছেলে পুণ্যকে ঘিরেই ব্যস্ত সময় কাটাচ্ছেন পরীমণি। তবে নতুন পোস্টের পর ফের শুরু হয়েছে কানাঘুষা— নায়িকার জীবনে কি তবে নতুন কেউ এসেছে?

এ প্রশ্নের উত্তর আপাতত রহস্যেই রেখেছেন ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত এই অভিনেত্রী।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পরীমণির রহস্যময় পোস্ট ঘিরে ফের প্রেমের গুঞ্জন

সর্বশেষ আপডেট : ০৮:৪১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫