১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেরুন রঙের পোশাক পরিহিত যুবক ডিবির কেউ নয় : ডিবিপ্রধান

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৫৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • 66

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো মেরুন রঙের পোশাক পরিহিত যুবক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর ডিবির সদস্য নয় বলে জানিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। তিনি বলেন, “এই যুবক ডিবির সদস্য নয়, এটি একটি ভুল বোঝাবুঝি হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

এদিকে, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে গুরুতর আহত অবস্থায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, নুরের মাথায় আঘাতের কারণে রক্তক্ষরণ হয়েছে এবং তার নাক ও ডান চোয়ালের হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন : জানা গেল গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা করা সেই ব্যক্তির পরিচয়

ডা. মোস্তাক আহমেদ জানিয়েছেন, নুরের মাথার সিটি স্ক্যান রিপোর্টে রক্তক্ষরণের পাশাপাশি সামান্য ফোলা দেখা গেছে। তার চোখ ও মুখ ফুলে গেছে, ডান চোখে রক্ত জমাট বেঁধেছে। তবে শরীরের অন্য অংশে গুরুতর আঘাত নেই।

নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. জাহিদ রায়হান জানিয়েছেন, “নুর এখনও শঙ্কামুক্ত নন। মাথার ভেতরে পানি জমাট বাঁধলেও আপাতত অপারেশনের প্রয়োজন নেই।”

তিনি আরও বলেন, নুরের চিকিৎসা পর্যবেক্ষণের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যাতে নাক-কান-গলা, চক্ষু এবং নিউরোসার্জারি বিভাগের বিশেষজ্ঞরা রয়েছেন।

গণ অধিকার পরিষদের নেতারা ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, নুর বর্তমানে অক্সিজেন সংবলিত বেডে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবার দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মেরুন রঙের পোশাক পরিহিত যুবক ডিবির কেউ নয় : ডিবিপ্রধান

সর্বশেষ আপডেট : ০৬:৫৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫