ঢাকায় স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন মানসিক ভারসাম্যহীন এক রেমিট্যান্সযোদ্ধা! মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৩টা ২৫ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে ওমান থেকে দেশে ফিরেছেন তিনি।
মানসিক ভারসাম্যহীন এই প্রবাসীর নাম সুমন। তিনি বর্তমানে স্বজনের অপেক্ষায় ঢাকার আশকোনায় ব্র্যাক লার্নিং সেন্টারে আছেন।
এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানায়, ওমানপ্রবাসী ওই ব্যক্তি বিমানবন্দরে উদ্দেশ্যহীন চলাফেরা করছিলেন। তাকে কিছুটা অস্বাভাবিকও মনে হচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা তার কাছে এগিয়ে যান। সেখান থেকে তাকে এভিয়েশন সিকিউরিটি কন্ট্রোল রুমে পাঠানো হয়।
তিনি বর্তমানে তার নাম ছাড়া আর কিছুই বলতে পারছেন না। তিনি কখনও তার বাড়ি ফেনী, কখনো বরিশাল, কখনো বা ঢাকায় বলছেন। সমস্যাটা হচ্ছে তার কাছে কোনো পাসপোর্ট বা ডকুমেন্ট নেই।
আরও পড়ুন : ডেটিং অ্যাপে প্রেম, পরিচয় ফাঁস হতেই মাথায় হাত তরুণীর!
তিনি বর্তমানে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে আছেন।
ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারও এই প্রবাসীর স্বজনদের খুঁজে পেতে সহায়তা করছেন। এ জন্য (01712197854) এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা ডেস্ক 









